ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ইজফা'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ইসলামী ঐক্য সপ্তাহ উদযাপন


বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার সন্ধা ৬:৩০ মিনিট থেকে রাত ৯ পর্যন্ত এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল চলে।

পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ নবিউল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি এবং ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ হোসাইন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জনাব আ.জ. ম. মনিরুল ইসলাম,সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ, রাজশাহী সরকারি কলেজ।

প্রধান আলোচক হিসাবে ইরান থেকে অনলাইনে আলোচনা পেশ করেন হুজ্জাতুল ইসলাম জনাব মাওলানা আব্দুল্লাহ হোসাইনী (পি এইচ ডি গবেষক. তাফসীর বিভাগ. আল মোস্তফা সা: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়. কোম ইরান), প্রতিষ্ঠাতা এবং সভাপতি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি জনাব অধ্যাপক (অব)মোঃ কামারুজ্জামান, প্রধান উপদেষ্টা,পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি: হুজ্জাতুল ইসলাম মাওলানা মোঃ মাজিদুল ইসলাম, শিক্ষা বিভাগ প্রধান, বাক্কীয়াতুল্লাহ ইসলামী শিক্ষাকেন্দ্র, সৈয়দপুর, নীলফামারী।

বিশেষ অতিথি: মো: মুজিবুর রহমান, সভাপতি, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানটি ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ জাতি মুসলিম উম্মার ঐক্য শান্তি সমৃদ্ধি জামানার ইমাম মোহাম্মাদ ইবনে হাসান আল মাহদী (আ:ফা:) এর আত্মপ্রকাশ তারান্নিত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর