এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ?

প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন, বাতিল ২৬

দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া আরও ২৮ জন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবেদন নামঞ্জুর হয়েছে ২৬ জনের। অপেক্ষমাণ রয়েছেন ৫ জন।এছাড়া কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ, ঢাকা-১৯ আসনের বিএসপির মো. জুলহাস, ঢাকা-১২ আসনের বিএনএফের মো. আতিকুর রহমান নাজিম, রাজবাড়ী-২ আসনে তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক, নোয়াখালী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন, বাগেরহাট-২ আসনে তৃণমূল বিএনপি মরিয়ম সুলতানা, জামালপুর-৪ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের তারিক মাহদী, ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল ও বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেনও প্রার্থিতা ফিরে পেয়েছেন।সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি চলছে। বেলা ১ টা পর্যন্ত ৫৯ টি আবেদনের শুনানি হয়। এতে ২৮ পক্ষে রায় এসেছে।

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আজ ১০০ টি আবেদনের শুনানি হবে। এ শুনানি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশনের আইন শাখার দেওয়ার তথ্যানুযায়ী আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন- চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপি মো. নাজমুল ইসলাম, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক, রংপুর-২ আসনের স্বতন্ত্র মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল আমিন, বাগেরহাট-২ আসনে জাতীয় পার্টির হাজরা সহীদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আখতার। 

এর আগে রোববার দিনভর আপিল শুনানি হয়। ৯৪ জনের মধ্যে ৫৬ জন প্রার্থিতা ফেরত পান এদিন।

আরও খবর