ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভূঞা প্রেসক্লাব ভবন উদ্বোধন,





ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।


দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন,  দাগনভূঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ প্রমুখ।


এছাড়াও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, ইমাম হাসান কচি।


অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।


প্রধান অতিথি দিদারুল কবীর রতন বলেন, উপজেলায় প্রেসক্লাব ভবন হওয়ায় আমি নিজেই আনন্দিত।  ধন্যবাদ জানাই আমার নেতা ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী মহোদয়কে যিনি প্রেসক্লাবের জায়গা থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতা করেছেন। আমি চাই প্রেসক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে আমাদের প্রেসক্লাবের সাংবাদিকরা এই আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর