উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

রাতারাতি পিঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-12-2023 02:43:31 pm

© সংগৃহীত ছবি


◾শেখ আব্দুল্লাহ : করোনা মহামারী থেকে শুরু করে বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে প্রতিটি নিত্যপণ্যের দাম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর এ নিত্যপণ্যেগুলোর মাঝে যে পণ্যটির দাম নিয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হলো পিঁয়াজ। বিগত দুই-তিন বছরের মাঝে পিঁয়াজের দাম বেশ কয়েকবার উঠানামা করেছে এবং আলোচিত হয়েছে। যতবারই এর কারণ তদন্ত করা হয়েছে, ততবারই সিন্ডিকেটদের কারসাজি ধরা পড়ছে। বরাবরের মতো আবারও পিঁয়াজের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার যে পিঁয়াজের দাম ছিল ১৩০-১৪০ টাকা, সে পিঁয়াজের দাম শনিবার সকালে রাতারাতি বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা। কিন্তু পিঁয়াজের দাম রাতারাতি এত বৃদ্ধির কারনটা সবারই অজানা। ধারনা করা হচ্ছে ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধের ঘোষণা দেওয়ার কারনে সিন্ডিকেট ব্যাবসায়ীরা পিঁয়াজের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে।

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে সাধারণ মানুষের বেহাল দশা। শহরে চলমান হরতাল-অবরোধের কারনে খেটে খাওয়া মানুষগুলোর আয়-রোজগারের তেমন ব্যবস্থা হচ্ছে না, তারপরও যদি নিত্যপণ্যের দাম হয় আকাশ ছোয়া! তাহলে খেটে খাওয়া মানুষগুলো কোথায় যাবে?


তাই কর্তৃপক্ষের কাছে দাবি রইলো রাতারাতি পিঁয়াজের দাম বৃদ্ধির কারনটি অতিসত্বর তদন্ত করুন। বারবার পিঁয়াজের দাম বৃদ্ধির সাথে কে বা কারা জড়িত এদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন এবং পিঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ করতে যথাযথ ব্যবস্থা নিন। 



লেখক : শেখ আব্দুল্লাহ 

শিক্ষার্থী : ঢাকা কলেজ, ঢাকা।

আরও খবর



6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১০ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে


6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

২১ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে