নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে থানা অফিসার ইনচার্জের সাথে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে আশাশুনি প্রেসক্লাবের নবাগত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় আশাশুনি প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। এসময় প্রধান অতিথি বলেন আমি এ থানা এলাকায় এর আগে বহুবার এসেছি। আমি সকল সাংবাদিকদের চিনি ও জানি। তিনি আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিক ভূয়ষী প্রশংসা করে বলেন আশাশুনির সাংবাদিকরা অত্যন্ত ন¤্র—ভদ্র ও নমনীয়। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক ব্যাখ্যা করে ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন আশাশুনির সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সচেতন মহলের পাশাপাশি বহু সাংবাদিক তথ্য দিয়ে আশাশুনি থানাকে সহযোগীতা করে থাকেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এসময় প্রধান অতিথি সাংবাদিকদের প্রতি আশাশুনি থানা এলাকার গোপনীয় অপরাধ, সমস্যা, সম্ভাবনা ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের আহবান জানান এবং আশাশুনিকে একটি সন্ত্রাস বিরোধী, মাদক মুক্ত ডিজিটাল মডেল থানায় পরিনত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার এস আই শাহিনুর রহমান শাহিন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সমীর রায়, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন ও দপ্তর সম্পাদক শেখ বাদশা।

Tag
আরও খবর