বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপা-রাঙ্গাবালী ৪৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: মেজবাহ উদ্দিন। স্তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ২০১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 


প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার (আবাসিক) ডাক্তার মো: সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ আল-আমীন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েনসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা: মো: আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিলটন, সকল মেডিকেল অফিসার, নার্স স্টাফ, পরিবার পরিকল্পনা বিভাগ ও কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি সহ মসজিদের ইমাম, শিক্ষক, এনজিও সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা।


সভায় গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নূর উদ্দিন। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৩৪টি কেন্দ্রে  ১০২ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী এবং ৮৬৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে।এবার ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৫শ ৮৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪৩ হাজার ৫শ ৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ৩২জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হবে।


এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকল অভিভাবক, শিক্ষক ইমাম গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে