নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ফোর্বসের শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা ৪৬তম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-12-2023 01:01:42 pm

◾বাসস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার প্রকাশিত মার্কিন সাময়িকী ফোর্বসের ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২৩’-এর তালিকায় ৪৬তম স্থান দখল করেছেন।

আগের বছর তিনি ফোর্বসের শক্তিশালী নারীদের তালিকায় ৪২ তম স্থানে ছিলেন।

এছাড়াও তিনি ‘রাজনীতি ও নীতি’ বিভাগে ১৮ জন নারীর মধ্যে ৯ম স্থান অধিকার করেছেন।

২০২৩ র‌্যাঙ্কিংয়ে নারীরা ছয়টি বিভাগের প্রতিনিধিত্ব করেন: ব্যবসা, প্রযুক্তি, অর্থ, মিডিয়া ও বিনোদন, রাজনীতি ও নীতি এবং জনহিতৈষণা।

প্রতিটি বিভাগের মধ্যে র‌্যাঙ্ক নির্ধারণ এবং পাশাপাশি ১০০ জনের তালিকায় সামগ্রিক র‌্যাঙ্ক নির্ধারণ করতে ফোর্বস চারটি মেট্রিক্স প্রয়োগ করেছে: অর্থ, মিডিয়া, প্রভাব এবং প্রভাব বলয়।

যারা বৈশিষ্ট্যযুক্ত তারা হল 

ফোর্বস কর্পোরেট থেকে সৃজনশীল বিশ্বের প্রতিটি সেক্টরে ক্ষমতা বিষয়ে একটি আধুনিক, দূরদর্শী দৃষ্টিভঙ্গি পোষণ করে এমন নির্মাতা, উদ্ভাবককে তুলে ধরেছে। 

ফোর্বস মঙ্গলবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০০ নারীর ২০তম বার্ষিক র‌্যাঙ্কিং ঘোষণা করে।

তালিকাটি আজকের বিশ্বে জীবন-পরিবর্তনকারী প্রভাব ফেলেছেন এমন সবচেয়ে অনুপ্রেরণাদায়ী নারী সিইও, বিনোদন ব্যাক্তিত্ব, রাজনীতিবিদ, সমাজসেবী ও নীতিনির্ধারকদের নির্দিষ্ট র‌্যাঙ্কিং।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন টানা দ্বিতীয় বারের মতো এবারও তালিকার শীর্ষে রয়েছেন। এরপরে রয়েছেন-ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এদু’জন তাদের র‌্যাঙ্কিং যথাক্রমে দুই ও তিন নম্বরে ধরে রেখেছেন।

আমেরিকান গায়ক-গীতিকার টেলর সুইফ্ট তালিকার সূচনার পর থেকে প্রথমবারের মতো একজন বিনোদন ব্যক্তিত্ব হিসেবে পঞ্চম স্থান অধিকার করেছেন।

শেখ হাসিনাকে নিয়ে ফোর্বসের প্রকাশিত সংক্ষিপ্ত প্রোফাইল অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা, বর্তমানে তার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান।    

বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসন জয়ের পর তিনি চতুর্থ মেয়াদে এবং একই সাথে টানা তৃতীয় মেয়াদ প্রধানমন্ত্রী হন।    

শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে ৫ম মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে