প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই : এনামুল হক শামীম


পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই গত পাঁচ বছরে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। শরীয়তপুর জেলায় এখন আর নদীভাঙন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ জেলায় পরিণত হয়েছি। পদ্মার দূর্গম চর চরআত্রা, কাঁচিকাটা ও নওপাড়ায় সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোহ স্থাপন করেছি। এখন রিভার ক্রোসিং টাওয়ারের মাধ্যমেও বিদ্যুৎ পৌছানোর ব্যবস্থা করেছি। সেন্টমার্টিনের আদলে সাজানো হচ্ছে দূর্গম চরের ওই ইউনিয়নগুলোকে। শরীয়তপুরের ফোরলেন সড়কের কাজও দ্রুত এগিয়ে চলছে।



মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে উপমন্ত্রীর কার্যালয়ে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। শরীয়তপুরের কৃষিপন্য এখন ইউরোপে রপ্তানি হচ্ছে। নড়িয়া-সখিপুরে ৮২ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। নন এমপিও ভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে যা যা করনীয় তাই করা হচ্ছে। নড়িয়ায় একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন পেয়েছে। নড়িয়া-সখিপুরের অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ সরাসরি কোনো না কোনো সরকারি সুবিধা ভোগ করে থাকেন। নড়িয়ায় উড়াল সেতু ও ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙন কবলিত নড়িয়ার পদ্মারপাড় "জয়বাংলা এভিনিউ" নিয়ে এখন পর্যটন কেন্দ্রে রুপ নিয়েছে। 



উপমন্ত্রী বলেন, নড়িয়া এখন হানাহানি মারামারি মুক্ত এক শান্তির জনপদে রুপ লাভ করেছে। মেঘনা সেতুর ফিজিবিলিটি টেষ্ট শেষে এখন ডিজাইনে আছে। নড়িয়া-সখিপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আর আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো, ইনশাআল্লাহ। এছাড়াও নড়িয়া-সখিপুরের অনেক মানুষ প্রবাসে রয়েছে। তারা আমাদের সম্পদ। তাদের বিষয় চিন্তা করেও প্রবাসী বান্ধব কিছু করারও চিন্তাভাবনাও আমরা করছি। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরকে স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো। এজন্য সবার সহযোগিতা চাই।


ঢাকাস্থ নড়িয়া পেশাজীবী পরিষদের সভাপতি, অতিরিক্ত সচিব শামসুর রহমানের সভাপতিত্বে 

সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন শেখ, ইঞ্জি. মো. ফজলুল হক, এম. এম হাবিবুর রহমান, ডা. মো. নুর-ই-হেলালী, অধ্যাপক ওয়াজেদ কামাল,

যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন আবু রায়হান, সাংগঠিনক সম্পাদক নাসির উদ্দিন বাদল, আবুল খায়ের হিরো, সখিপুরের সভাপতি

এসএম নাজির উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক 

মো কামাল ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মালত। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, সদস্য আসাদুজ্জামান আজম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।

Tag
আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে