বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপায় ১৪৪ ধরা ভঙ্গ করে জোরপূর্বক ধান কেটে নিলো প্রতিপক্ষরা

 পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা ভঙ্গ করে  জোরপূর্বক দিনের সূর্য উঠার আগেই জমি থেকে চুরি করে ধান কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়েনের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল মালেক হাওলাদারের (৬৫) বিরোধপূর্ণ জমিতে।


এঘটনায় গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই এলাকার বাসিন্দা মৃত আফছের শরীফের পুত্র মো: আলম শরীফ (৬৫),  মৃত রত্তন চৌকিদারের পুত্র রাফিজ (৪৫), ও মজিবর (৩৫) সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে আব্দুল মালেক। যার মামলা নম্বর সি আর -১০৫১/২৩। 


অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ত্রিশ বছর পূর্বে কলাগাছিয়া ইউনিয়েনের বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক হাওলাদারের কাছে একই এলাকার মো: আলম শরীফের পিতা মৃত আফছের শরীফ জীবত থাকাকালীন জমি বিক্রি করবে বলে এক হাজার টাকা করা দরে ৩৮ হাজার টাকা নেয়।  পরে দলিল দেয়ার কথা বলে ৩৩ করা জমি চাষাবাদ ও ভোগদখল করতে বুঝাইয়া দেয়। পরে আফছের শরীফ মালেক হাওলাদারকে ৪৩ শতাংশ জমি দলিল করে দেয়। কিন্তু তার ছেলে আলম শরীফ জমি ভোগদখলে বাঁধা প্রদান করে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিশে সিদ্ধান্ত হয় মালেক হাওলাদার জমি ভোগদখল করবে। কিন্তু সে আদেশ অমান্য করে আলম শরীফ জমিতে চাষাবাদ করতে মালেক হাওলাদারকে বাঁধা দিয়ে আসছে। এছাড়া মালেক হাওলাদার জমি দখলের চেষ্টা করছে এমন মিথ্যা অভিযোগ তুলে আলম শরীফ গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করে। সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। যে মামলা এখন বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এরমধ্যেই আলম শরীফ ১৪৪ ধারা ভঙ্গ করে দলবল নিয়ে গত সোমবার (৪ ডিসেম্বর) ভোররাতে জোরপূর্বক ২৭ শতাংশ জমির ৩০ মন পাকা ধান কর্তন করে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে লাঠিয়াল বাহিনী মারধর করে খুন জখমের হুমকি দেয়। দরিদ্র কৃষক আব্দুল মালেক হাং তার কষ্টের ফসল কর্তনের বিচার দাবি করেছেন। তিনি বলেন  আদালত, আইন কানুন অমান্য করে পেশিশক্তি বলে আলম শরীফ ধান কর্তন করেছে। 


ধান কর্তন এর বিষয় আলম শরীফ বলেন, 'আমার জমির ধান আমি কর্তন করে নিয়েছি।' 


এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে