কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান'র মতবিনিময়


মোরেলগঞ্জে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী  ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ । সোমবার বিকাল ৩ টায় মোরেলগঞ্জ বাজারস্থ উপজেলার পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় এইচএমবদিউজ্জামান সোহাগ  বর্তমান সরকারের স্থানীয় এবং  সারাদেশের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের পেশাদারিত্বের মনোভাব নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র সহসভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বর্তমান  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির স্থানীয়  আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। সভা সঞ্চালনা  করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এমদাদুল হক। 

এ সময় সেখানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এ্যাড. শাহ ই আলম বাচ্চু,  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান লাল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. সিদ্দিকুর রহমান,  উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও  যুবলীগ নেতা এনামুল হক রিপন, ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার, যুবলীগ নেতা হাসিব খান,  রাসেল হাওলাদার সহ আওয়ামী লীগ,  যুব লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সাংবাদিকদের  মধ্যে  বক্তব্য  রাখেন  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ,  যুগ্ম সাধারণ সম্পাদক  মেজবাহ ফাহাদ,  মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি এইচ এম  মাইনুল ইসলাম,  সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান  মাসুম, সাবেক সাধারণ সম্পাদক  রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক  গণেশ পাল, সাংবাদিক ।  

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  অধ্যাপক এইচএম জসিম উদ্দিন,  সাবেক  সভাপতি এইচএম শহিদুল ইসলাম,  সহসভাপতি  কে এম শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল,  শিব সজল যীশু ঢালী,  রমিজ উদ্দিন,  আলী হায়দার ছগীর, এখলাস শেখ, নাজমুল হোসেন, শেফালী আক্তার, বিএম মাহাবুব হোসেন, শাহজাহান হায়দার প্রমুখ।




Tag
আরও খবর