জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

চীন বাংলাদেশ থেকে শুল্কমুক্ত আমদানি বাড়াবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 11:50:24 pm

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


বাংলাদেশ থেকে চীনে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা জানান। রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে চীন বর্তমানে ৯৭ ভাগ পণ্যে পুরোপুরি শুল্কছাড় দিয়ে থাকে। বাকি তিন ভাগ পণ্যের মধ্যে আরও এক ভাগ পণ্য চীনে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দেওয়ার কথা সে দেশের মন্ত্রী জানিয়েছেন।


শাহরিয়ার আলম বলেন, ‘কোন কোন পণ্যে বাংলাদেশ এই ছাড় পাবে, সে সম্পর্কিত একটি তালিকা চীন খুব তাড়াতাড়ি বাংলাদেশকে দেবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই তালিকা কার্যকর হবে।


বাংলাদেশ থেকে গার্মেন্টসসহ কতিপয় পণ্য রপ্তানির সুবিধা বাড়াতে চীনকে অনুরোধ করা হয়েছিল বলে তিনি জানান।


চীনের মন্ত্রী সংক্ষিপ্ত সফরে শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। চীনের আগ্রহেই পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশে সফর করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ দুপুরের আগেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


আরও খবর







6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে