মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে বই খুলে পরীক্ষা অনুষ্ঠিত


ঈশ্বরগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়–য়া উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আলোর অনির্বাণ কর্তৃক চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হয়েছে ওপের বুক এক্সাম। শনিবার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঈশ্বরগঞ্জ ও পার্শ্ববর্তী  বিভিন্ন উপজেলার পঞ্চম থেকে দশম শ্রেণির ১ হাজার ৮ শত ২৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ব্যতিক্রমধর্মী বই খুলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া নওশীন বলেন, এরকম ব্যতিক্রমধর্মী পরীক্ষায় অংশগ্রহণ কারার জন্য দূর থেকে এসেছি। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ লাগছে। বই খুলে পরীক্ষা দেয়ার ধারণা ভবিষৎতে আমার কাজে লাগবে।

সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর পরীর্ক্ষীদের মেধা পুরষ্কার হিসেবে ১ লক্ষ টাকা প্রদান করা হবে। শিক্ষার্থীদের মাঝে পড়াশুনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আমাদের সংগঠন থেকে চার বছর যাবত এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও সংগঠনের সদস্যরা সম্পৃক্ত হয়ে কাজ করছে যার ফলে প্রতি বছরই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।

পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উচাখিলা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, নান্দাইল সমূর্ত জাহান কলেজের সাহকারী অধ্যাপক অরবিন্দ পাল অখিল, দুদকের সহকারী পরিচালক এনামুল হক, সংগঠনের সদস্য মনিরুজ্জামান মানিক, রাইসুল ইসলাম রাসেল, সারোয়ার জাহান স্বপন, নীলকন্ঠ আইচ মজুমদার  প্রমুখ।


Tag
আরও খবর