প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বগুড়া-১ আসনে আ'লীগ মনোনীত প্রার্থী সহ মনোনয়ন দাখিল করলেন ১২ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে শেষদিন পর্যন্ত মোট ১২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), এনপিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমুল বিএনপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সহকারি রির্টারিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান এর নিকট মনোনয়নপত্র জমা দেন আ'লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বাবু এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি, শোকরানা, ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, তবিবর রহমান, আব্দুর রহমান, জাসদ মনোনীত প্রার্থী হাসান আকবর আফজল, এনপিপি মনোনীত প্রার্থী ইবনে সাফি বিন হাবীব, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এনএম আবু জিহাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী নজরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর নিকট মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী হোসেন।

Tag
আরও খবর