প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে হবে : তথ্যমন্ত্রী ও সম্প্রচার

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল, থাকে এবং অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে আমাদের দলের যারা পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা বজায়  রেখে  প্রচারণা চালাতে হবে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে  চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (আংশিক বোয়ালখালী)নির্বাচনী আসনে  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নটি গ্রহণ করেন। এসময় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা বদিউল খায়ের লিটনসহ ইউপি চেয়াম্যান ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  

মনোনয়ন পত্র জমাদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চুয়াল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা, মনোনয়ন পত্র সংগ্রহ করা ও জমা দেয়া এগুলোর মাধ্যমে আসলে সারাদেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে। এ ডামাডোলের মধ্যে বিএনপি নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছে তা এখন হাওয়ায় মিলিয়ে গেছে। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে  চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (আংশিক বোয়ালখালী)নির্বাচনী আসনে  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নটি গ্রহণ করেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী  সাংবাদিকদের  বলেন, চুয়াল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা, মনোনয়ন পত্র সংগ্রহ করা ও জমা দেয়া এগুলোর মাধ্যমে আসলে সারাদেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে। এ ডামাডোলের মধ্যে বিএনপি নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছে তা এখন হাওয়ায় মিলিয়ে গেছে। 
এ সময়  তথ্যমন্ত্রী বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেশে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরী হয়েছে। সারাদেশে এখন নির্বাচনী আমেজ বইছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে, এবং তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। ৪৪ টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ৭ জানুয়ারি যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা যেটি তৈরী হয়েছে, এতে বিএনপি হতাশ হয়ে গেছে।

এসময় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা বদিউল খায়ের লিটনসহ ইউপি চেয়াম্যান ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  

আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে