নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে অধ্যাপক রুহুল হকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপির পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বুধহাটা বাজারে করিম সুপার মার্কেটে এ পথসভার আয়োজন করা হয়। 

বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান সরকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত দলীয় এমপি প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক (এমপি)। এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেরশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ  মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক,  বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির  সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। সভা শেষে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে গুণাকরকাটি দরবার শরীফে গমন করেন এবং পীর কেবলার মাজার জিয়ারত করেন। এ সময় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২  ডাঃ মোঃ আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর