কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাগেরহাট -৪ আসনে দলীয় মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন বদিউজ্জামান সোহাগ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করলেন আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে  আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে হাজারো নেতা-কর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার  বেদীতে পুষ্পমাল্য অর্পন শেষে এক দোয়া মোনাজাতে মিলিত হন এইচএম বদিউজ্জামান সোহাগ।


আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করবেন তা জানতে পেয়ে প্রায় শতাধিক গাড়ী নিয়ে টুঙ্গিপাড়ায় আগে থেকেই অবস্থান করছিলেন  আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পরে তাদেরকে সাথে নিয়েই জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর  রহমান সহ  শাহাদাৎ বরণকারী  সবার জন্য দোয়া ও  ১ মিনিট  নীরবতা পালন কর হয়। পরে এইচ এম বদিউজ্জামান সোহাগ  পরিদর্শন বইতপ সই করেন।

এ সময় তার সাথে ছিলেন মোরেলগঞ্জ  উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  এ্যাড. আলহাজ্ব  শাহ ই আলম বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান,  জেলা আওয়ামী লীগ  নেতা অধ্যাপক  মাহফুজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি  ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান  লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার,  বীর মুক্তিযোদ্ধা  ও ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান  শাহজাহান আলী খান, যুবলীগের  হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগের  মোস্তাক বিল্লাহ,  বায়েজিদ শিকদার, নেয়ামুল ইসলাম নাইম সহ মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার অসংখ্য  আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা  নিবেদন শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  নেতৃত্বে যে অভূতপূর্ব  উন্নয়ন ঘটেছে সারাদেশব্যাপী এবং তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে ঘোষণা  দিয়েছেন সেটি বাস্তবায়নের উদ্দেশ্যে  জনসাধারণের ম্যান্ডেট নিয়ে আমিও এলাকার সকলকে নিয়ে কাজ  করেতে চাই। 

তিনি আরও বলেন, আমরা অনেকে মনোনয়ন  প্রত্যাশী  ছিলাম কিন্তু  আমাদের  সকলের মার্কাই নৌকা। সুতরাং  সবাই আমরা মিলেমিশে একসঙ্গে পথ চলে  বিজয় অর্জন করব। কেউ অতি উৎসাহী হয়ে নির্বাচনী আচরণ ভঙ্গ  করলে তার দায়ভার আমি নেব না বলে তিনি নেতাকর্মীদের  সতর্ক  করে দেন।



Tag
আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে