দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী-৬ আসনে শাহ্রিয়ার আলমের মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলমের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন।

উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের কাছে থেকে মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা প্রমুখ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ১৫ বছরে এলাকার যে, উন্নয়য়ন মূলক কাজ করেছেন। এ কাজ দেখে সাধারণ জনগণ চতুর্থবারের মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে পূনরায় মূল্যায়িত করে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা মাননীয় শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করার জন্য এ আসন উপহার দিয়ে সহযোগিতা করব। অপর দিকে স্বতন্ত্র্য প্রার্থী হিসাবে মনোনয়ন উত্তোলন করেন ইসরাফিল বিশ্বাস। 

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৯৮ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৬০১ জন। 


আরও খবর