ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভূঞায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা



দাগনভূঞা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ১০তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর চেয়ারম্যান মোঃ আবু তাহের (তাহের পন্ডিত) এর সভাপতিত্বে ও কালব'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালব এর 'জ' অঞ্চলের পরিচালক আশিষ কুমার দাস, জেলা ব্যবস্থাপক প্রণব কান্তি বিশ্বাস, উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি নূরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, কালব এর পরিচালক মোঃ হাবিবুর রহমান আদনান, কালব এর বর্তমান সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, ট্রেজারার জিয়াউল হক, মাষ্টার হারাধন চন্দ্র দে ও বিনয়ভূষণ মজুমদার প্রমুখ। 

এছাড়াও উপজেলা কালব এর কর্মকর্তা-কর্মচারী, কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য ভুক্ত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

কালব এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আয়-ব্যায় ও বার্ষিক পরিকল্পনা সদস্যের মাঝে উপস্থাপন করেন। 

আর্থিক সক্ষমতা সু-দৃঢ়করণে ক্রেডিট ইউনিয়ন অত্যন্ত ভুমিকা রাখছেন, জানা গেছে এ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে মোট সদস্য সংখ্যা ৩'শ ৫০ জন। অনুষ্ঠান শেষে কালব এর বিভিন্ন ক্যাটাগরিতে উপহার প্রদান করা হয় এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

Tag
আরও খবর