নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

আশাশুনি উপজেলার বুধহাটায় সড়ক দুর্ঘটনায় ৮ জজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে যাত্রী নিয়ে একটি মিনিবাস সাতক্ষীরায় যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে মিনিবাসের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে। এ সময় বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। সামান্য আহত যাত্রীরা বুধহাটা বাজারে চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থানে পৌছে গুরুতর আহত এক যাত্রীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করেন। 
আশাশুনি ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম মোড়ল জানান, আহতদের মধ্যে কয়রা উপজেলার বামিয়া গ্রামের সুরত আলী সরদারের ছেলে ইমান আলী সরদার মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া  দুর্ঘটনা কবলিত বাসে থাকা অন্য যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। 
খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজখবর নেন। 
দুর্ঘটনা কবলিত স্থানটি খুবই ঝুকিপূর্ণ মোড় হওয়ায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনায় ইতিপূর্বে দুজনের মৃত্যু ও বহু আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি খাদে পড়েছিল।
Tag
আরও খবর