‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

অবরোধের সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল করেছে। দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটারদিকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল টি শহরের কুসুম বাগ এলাকার আলকাদরি কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে পুবালী ব্যাংক বড়হাট এলাকায় গিয়ে শেষ হয়। 

মিছিল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়। 

জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুনের নেতৃত্বে বিক্ষোভে অংশ  নেন-সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ,জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সৈয়দ রায়হান আহমদ, যুবনেতা রুমেল খান,সদর উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান প্রমুখ। 

এসময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সরকারের পতনসহ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ  অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।


Tag
আরও খবর