২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ার সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকার হিন্দুকান্দি মৌজায় বিরোধপূর্ণ এক জমিতে মামলার প্রেক্ষিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এবিষয়ে সেই জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারীর কথা উল্লেখ করে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এসময় স্থানীয়রা ও বাদী-বিবাদীর লোকজন সহ সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, হিন্দুকান্দি মৌজার দাগ নং- ৩০৬(সাবেক), হালদাগ ৩৪১ এর ৮.৫ শতাংশ জমি কিনে নেন বীর মুক্তিযোদ্ধা এ বি এম রেজাউল করিম মতিন। ১৯৯২ সালে ক্রয়ের পর ভোগ দখল করতে থাকেন তিনি। দীর্ঘ ৩২ বছর ভোগ দখল করার পর জমিটি নিয়ে বিরোধ দেখা দেয়।

স্থানীয়ভাবে একাধিকবার শালিস দরবারে ফয়সালা না হওয়ায় পরে আদালত পর্যন্ত গড়ায়। বগুড়ার সারিয়াকান্দি থানার সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার বাদী হয়েছেন মোছাঃ ফরিদা মতিন।

অভিযোগের শুনানি শেষে উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ওই জমিতে নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড ঝুলানো হয়। এসময় স্থানীয়রা ছাড়াও বাদী পক্ষের আনিছুর রহমান লিটন, মোছাঃ বুলোনি বেগম এবং বিবাদী পক্ষের আন্জুয়ারা বেগম, শাপলা বেগম উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় ফজলুল করিম বলেন, যেহেতু জমিটি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং আর কারো জমিটির উপর হস্তক্ষেপ করা বেআইনি বলে গন্য হবে। তবে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।বগুড়ায় বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা

Tag
আরও খবর