‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

হামাস-ইসরাইল যুদ্ধে সৌদির কোন দৃঢ় পদক্ষেপ নেই কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-11-2023 12:56:16 am

© সংগৃহীত ছবি

◾ছিবগাতুল্লাহ আলিফ শাহ : পবিত্র দুই মসজিদের তও্ববধায়ক করে আল্লাহ পাক সৌদ পরিবারকে মহিমান্বিত করেছেন,কিন্তু তারা কি পারছে সে মহিমাকে ধরে রাখতে? এই প্রশ্নটি বর্তমান সময়ে অধিকাংশ ধর্মপরায়ণ মুসলিমের মনে উঁকি দিচ্ছে।


মাস পেরিয়ে দ্বিতীয় মাসে গড়ালো এই অমানবিক হত্যাযজ্ঞ,কিন্তু মুসলিম বিশ্বের অভিভাবক দাবিদার সৌদির পক্ষ থেকে কিছু মূল্যহীন হুমকি ব্যাতিত কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হয় নি। এই কি একজন অভিভাবকের কর্তব্য?


তাঁরা চাইলে সকল আরব দেশকে সাথে নিয়ে তেল নিষেধাজ্ঞা দিতে পারতো।মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খাটিয়ে যুদ্ধ বিরতির পরিবেশ তৈরি করতে পারতো।সাধ্যের মধ্যে থেকেও তারা কোন জোরালো পদক্ষেপ নিচ্ছে না।আর কেনই বা নিবে! যদি ফিলিস্তিন সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো ইসরাইলী আপদ পরবর্তীতে সৌদির উপর এসে পড়বে।এই হলো তাদের ধারণা।ফিলিস্তিন-ইসরাইল ইস্যুকে ফিলিস্তিনি ভূখন্ডেই রেখে দিতে চায় তারা।রাসূল (সা) এর অমিয় এই বাণী হয়তো তারা ভুলে গিয়েছে;রাসুলুল্লাহ (সা) বলেন, "সব মুসলিম একটি দেহের মতো,যদি তার চোখ অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় ;যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়," (সহিঃ মুসলিম, হাদিস:৬৭৫৪)।

তাঁরা কিভাবে বুঝবে গাজাবাসীর দুর্দশা। তারা তো কখনো এমন পরিস্থিতির শিকার হয়নি।আল্লাহর দেয়া অফুরন্ত সম্পদ অকাতরে ভোগ করেই চলেছে।তারা মুখে নিন্দা করছে ঠিকই তবে তাদের মন অন্তঃসারশূন্য।আপামর জনগণ আশা করেছিল এই ক্রান্তিকালে হলেও তাদের শুভবুদ্ধির উদয় ঘটবে।কিন্তু তারা মুসলিম বিশ্বকে হতাশ করেছে।

এখনো কি সময় আসেনি মজলুমের আর্তনাদ শুনার? এখনো কি সময় হয়নি একপেশে হত্যাযজ্ঞ বন্ধ করার প্রয়াষ করার?


জাগো জাগো সৌদি জাগো 

তুমি জাগলে,জাগবে মুসলিম বিশ্ব।


আরও খবর