অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

এনজিওকর্মী পরিচয়ে অস্ত্র ব্যবসা করতেন আরিফ উল্লাহ

আরিফ উল্লাহ (২৫)। সুদর্শন চেহারা আর শুদ্ধ বাংলায় বাচনভঙ্গি। পেশায় এনজিওকর্মী। তাতেই পুলিশকে বোকা বানানোর চেষ্টা ছিল তার। কিন্তু বিধিবাম, পুলিশ কর্মকর্তাদের দক্ষতার কাছে হেরে গেছেন এই অস্ত্র ব্যবসায়ী। দুইটি এলজিসহ ধরা পড়েছেন আরিফ উল্লাহ। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার আবুল কালামের ছেলে।


মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার মডেল থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।


তিনি জানান, আরিফ উল্লাহ এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছেন। প্রতিটি অস্ত্রের মূ্ল্য ১৮ হাজার টাকা। যা তৈরি হয় মহেশখালীর গহীন পাহাড়ের কারখানায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, এনজিওকর্মী পরিচয়ে এরআগেও কয়েকবার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচার করে আরিফ। ধারাবাহিকতায় সোমবারও অস্ত্রের চালান নিয়ে যাচ্ছিলেন। এই খবর পুলিশ আগেভাগে জেনে যায়। ওই রাতেই শহরের ৬নং ঘাট থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সুদর্শন চেহারা বা বাচন ভঙ্গির কারণে পুলিশকে বেশ বেকায়দায় ফেলার চেষ্টা ছিল এই অস্ত্র ব্যবসায়ীর। কিন্তু পুলিশের দক্ষতায় আটকা তিনি।


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এনজিওকর্মী পরিচয় বারবার অস্ত্র নিয়ে যেতো আরিফ। দীর্ঘদিন ধরে তার উপর নজর রাখছিলো পুলিশ। অবশেষে ধরা পড়লো। তার সিন্ডিকেটের ব্যাপারে তথ্য নেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে গ্রেফতার করা হয়।

Tag