শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল






সরকার  নৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আদালতের মাধ্যমে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে  বিরোধী দল-মতের আন্দোলন দমন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

মঙ্গলবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনঃর্বহালের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে মহানগর,থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, অবৈধ ও মাফিয়া সরকার ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। অথচ স্বাধীনতার পর সকল জাতীয় সংসদে জামায়াতে ইসলামী প্রতিনিধিত্ব করেছে। ন্যায়ভ্রষ্ট এই রায় জনগণের ম্যান্ডেটের বিপরীত। এই রায় এই দেশের জনগণ কখনো মেনে নিবে না।

তিনি আরও বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই দেশে বাকশালী ও ফ্যাসীবাদী শাসন কায়েম করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকামী জনতার ওপর রাষ্ট্রশক্তি ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এতেও তারা আশ্বস্ত না হয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ময়দানকে প্রতিপক্ষ মুক্ত করতে চায়। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনভাবেই বাস্তায়িত হতে দেবে না।

মহানগরী সেক্রেটারি সরকারকে পদত্যাগের আহবান জানিয়ে বলেন, সময় থাকতে পদত্যাগ করুন; অন্যথায় জনরোষে ক্ষমতার মসনদ তছনছ হয়ে যাবে। জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের  মুক্তি দেয়ার আহ্বান জানান।  ( প্রেস বিজ্ঞপ্তি )
  

আরও খবর