‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ

সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এর নির্দেশে সোমবার বিকেল তিনটারদিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে বাজার স্কুলের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর মিছিলটি সৈয়দ সিকন্দর আলী সড়কে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন-জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

এতে আরও অংশ নেন -  সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু হক,সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ,সদর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাবেক যুবনেতা সৈয়দ রুমেল আহমদ, জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ,সদর উপজেলা যুবদলের সদস্য আবেদ আলী, যুবদল নেতা আবু সুফিয়ান সিপন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম,সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিম আহমেদ ও ছাত্রনেতা পাপ্পু প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন,‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা আরও  বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।


Tag
আরও খবর