বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

 বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীতে বঙ্গবন্ধু নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর,২০২২ (শনিবার) বিকেলে হাটশেরপুর বঙ্গবন্ধু নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলার বলাইল এলাকায় যমুনা নদীতে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় অংশ নেয় ৩টি নৌকা।র
তাদের মধ্যে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরবাদ সরদারপাড়া একাত্তর বিজয় নৌকা প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কয়লাকান্দি হাওয়ার তরী নৌকা ও সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্রামের যমুনা এক্সপ্রেস নৌকা যৌথ ভাবে ২য় স্থান অধিকার করেছে। ১ম স্থান অধিকারী নৌকাকে পুরষ্কার স্বরূপ ১০০ সিসি'র ১টি  মোটর সাইকেল প্রদান করা হয়। ২য় পুরস্কার ১টি ফ্রিজ, ৩য় পুরস্কার ১টি টিভি এবং ৪র্থ পুরষ্কার ১টি ছাগল বরাদ্দ রাখা হয়। হাটশেরপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিয়ার রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি রেজাউল করিম মন্টু। আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নৌকাবাইচ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক  ম.আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, পৌর মেয়র মতিউর রহমান মতি, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, চালুয়াবাড়ী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুউজ্জামান রাসেল প্রমুখ।

Tag
আরও খবর