কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

অবরোধের সমর্থনে বুড়িমারী স্থলবন্দরে বিএনপির মিছিল

বিএনপির পঞ্চম দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনের, সর্বাত্মক অবরোধের সমর্থনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ঝটিকা মিছিল ও স্বল্প সময়ের জন্য সড়কে অবস্থান নিয়েছে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জনতা ব্যাংক বুড়িমারী শাখার সামনে বুড়িমারী-ঢাকা মহাসড়ক এলাকায় অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।

বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদের নেতৃত্বে এ অবরোধ সমর্থনে ঝাটিকা মিছিল বের করে ইউনিয়ন বিএনপি'র নেতা কর্মীরা। এতে যোগ দেন বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সুমন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রধান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসিকুল ইসলাম প্রধান।এ সময় সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বুড়িমারী ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা।

এদিকে, সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন।

আরও খবর

6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৪ ঘন্টা ৫১ মিনিট আগে