বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

দোহারে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

দোহার উপজেলার বাজার সংলগ্ন ঘাটা এলাকার আঞ্চলিক মহাসড়কে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও থানা পুলিশ।


দোহার ফায়ার সার্ভিস ইষ্টেশন মাষ্টার তামিম হাওলাদার বলেন, ঘাটা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে আমাদের দোহার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছেন।


স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগুন দেওয়া ও নানা ঘটনার খবর আমরা জানতে পারি।আর ঐদিন রাতেই দোহার উপজেলার বাজার সংলগ্ন ঘাটা এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর দাড়িয়ে থাকা একটি সিমেন্টের গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বলে জানায় তারা।


এ বিষয়ে দোহার সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, সংবাদ পাওয়ার পর দোহার থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ বাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করেছেন।পরে বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা রুজু করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর