কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সুফলভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

'সারাদেশে ৮ কোটি মানুষকে প্রধানমন্ত্রী  সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনেছেন। মোরেলগঞ্জ  উপজেলায় ১৬ টি ইউনিয়নের সোয়া লাখ পরিবারের মধ্যে ৯০ হাজার পরিবার কোন না কোন ভাতা অথবা সুফলভোগীর অন্তর্ভুক্ত। এসব সুবিধার  মধ্যে  রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মৎস্য ভাতা, প্রতিবন্ধী  ভাতা, ভিজিএফ, ভিজিডি, ৪০ দিনের কর্মসূচী, রেশন সুবিধা সহ আরও নানা রকম সুবিধা। যা  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা চালু করেছেন। অতীতের কোন সরকারই এত সুবিধা দেয়নি।

প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাই জনগণ শেখ হাসিনাকে ভোট দিতে মুখিয়ে রয়েছে। বিএনপিকে জনগণ ভোট দিবে না। তাই খালেদা জিয়ার গোষ্ঠী  নির্বাচনকে বানচাল করতে চাায় এখন- বুধবার বিকাল ৩ টায় মোরেলগঞ্জের সরকারি এসএম  কলেজ মাঠে অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন এ কথা বলেন। মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এ সমাবেশের  আয়োজন করে। সভায় সভাপতিত্ব ও সভা সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম। 

সমাবেশে উপস্থিত ৬ হাজারের অধিক সুবিধাভোগীদের প্রধান অতিথি সংসদ সদস্য  আমিরুল আলম মিলন প্রশ্ন করেন আপনারা প্রধানমন্ত্রীকে ভোট দেবেন কিনা  (?)- হাত উঁচু  করে সমস্বরে  সবাই ' হ্যাঁ' সূচক জবাব প্রদান করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, মোরেলগঞ্জ পৌর মেয়র এস.এম মনিরুল হক তালুকদার,  জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এম এমদাদুল হক, আওয়ামী লীগ  নেতা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষ  নিয়ে পরিকল্পনা করেন তাদের কল্যাণে  কাজ করেন। ডিজিটাল  বাংলাদেশ  আমরা অর্জন করেছি,  এবার 'স্মার্ট  বাংলাদেশ'  গড়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের  সবাইকে  সেই কাজে আত্মনিয়োগ করতে হবে।

বক্তারা আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি মানুষকে ভালো বাসেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেনি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। শেখ হাসিনা সরকারকে আগামীতে আবার সরকার পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাহলে তিনি সারাদেশে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাবেন।

সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রায় ৬ হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর