ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ন্যায্য মূল্যে সবজি বিতরণ কর্মসূচিতে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ

প্রান্তিক কৃষকদের থেকে ক্রয় করে সরাসরি ভোক্তার নিকট সবজি বিতরণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রান্তিক কৃষক থেকে সবজি কিনে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিতরণ করেছে তিতুমীর কলেজ ছাত্রলীগ।

অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেট রোধ করতে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে সারাদেশের ছাত্রলীগ ইউনিটকে এ নির্দেশ দেওয়া হয় যে সরাসরি কৃষকের থেকে সবজি ক্রয় করে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ কর্মসূচি পালন করতে।

তারই প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ই নভেম্বর) প্রথম দিন এবং বুধবার (১৬ই নভেম্বর) এই কর্মসূচি পালন করে তিতুমীর কলেজ ছাত্রলীগ।

তিতুমীর কলেজের সাথেই মহাখালীর ওয়্যারলেসগেইট এলাকায় ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় সবজি। 

বেগুন ৩০টাকা,সিম ৪০টাকা,লালশাক ২আটি ১৫টাকা,পেপে ১৫টাকা,করলা ৪০টাকা দামে প্রদান করা হয়।

এখান থেকে বাজার করে স্থানীয়রা তাৎক্ষণিক শান্তি প্রকাশ করেন।

এই কর্মসূচি তে সরাসরি উপস্থিত থাকেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।কলেজ ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে সুষ্ঠুভাবে দুইদিন এই কর্মসূচী পালন করলো তিতুমীর কলেজ ছাত্রলীগ।



আরও খবর