নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নির্বাচন আয়োজনে যে পরামর্শ দিলেন ড. কামাল হোসেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2023 12:19:19 pm

গণফোরামের প্রতিষ্ঠাতা ও দলটির ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন। © ফাইল ছবি


বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও দলটির ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দলটির বিশেষ কাউন্সিল পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘোষণার জন্য আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


ড. কামাল হোসেন বলেন, ‘আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটি হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাচ্ছি দেশের জাতীয় ঐক্য আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যে আসা এবং সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা। এ চেষ্টা আমরা করে যাব।’


গণফোরামের ইমিরেটাস সভাপতি বলেন, ‘দেশের অবস্থা ভয়াবহ। জনগণ ঐক্যবদ্ধ হলে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সব সময়ই দিয়ে থাকি। নীতি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করব।’


বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে কি না, জানতে চাইলে প্রবীণ এ নেতা বলেন, ‘আমাদেরই চেষ্টা করে যেতে হবে। দেশের এ পরিস্থিতিতে আমাদের মধ্য থেকেই এটি পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে।’


এর আগে গণফোরামের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে ড. কামালকে ইমিরেটাস সভাপতি করা হয়েছে। গণফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পেছেন মফিজুল ইসলাম খান কামাল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ডা. মিজানুর রহমান। গণফোরামের সভাপতি পরিষদের সদস্য হয়েছেন অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক), মেজবাহ উদ্দিন আহমেদ, মোশতাক আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, হারুনুর রশিদ তালুকদার ও আতাউর রহমান। 


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে