ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জমি নিয়ে সংঘর্ষ: আহত ৩

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 14-11-2023 08:52:04 am

পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে একই পরিবারের ৩ জনের আহত হবার ঘটনা ঘটেছে। সাখাওয়াত কাজী নামের একজনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিন ইউনিয়নে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, বহেরাতলা দক্ষিন ইউনিয়নের কাজিকান্দি গ্রামের একই গোষ্ঠীর দুই পরিবার সাখাওয়াত কাজী ও রাজা মিয়া কাজীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে কলহ ছিলো। গত ১৩ই নভেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকার দিকে সাখাওয়াত কাজী তার বাড়ির পাশের জমিতে চাষাবাদ করতে গেলে রাজা মিয়া কাজী, আক্তার কাজী, খোকন কাজী সহ কয়েকজন তাকে জমি চাষে বাধা দেয় এবং এই জমি তাদের বলে দাবী জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয় এবং এক পর্যায়ে উক্ত লোকজন লাঠি,বাশ,রড় ইত্যাদি দেশী অস্ত্র দিয়ে সাখাওয়াত কাজীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার এক হাত মারাত্মক ভাবে জখম হয়। সাথে সাথে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং সেখান থেকে উন্নত সেবার জন্য ঢাকা প্ররন করা হয়। এদিকে ঐ দিন বিকালে রাজা মিয়া কাজী, আক্তার কাজী, খোকন কাজী,জামাল কাজী ভুক্তভোগী ব্যাক্তির বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রেরন করতে থাকে। এ সময় তারা সোহেল কাজী নামের একজনকে পিটিয়ে আহত করে এবং হাসিয়া বেগম নামের একজনকে পিটিয়ে আহত করে। তারা হাসিয়া বেগমের গলায় থাকা ১ ভরি স্বর্নের চেইন ও ঘর থেকে প্রায় ৫ লক্ষ টাকা আলমারি ভেঙ্গে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে আহত সাখাওয়াত কাজীর ছেলে সোহান কাজী বাদি হয়ে শিবচর থানায় একটি এজহার দায়ের করেছেন। এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্য জনাব সুব্রত গোলদার বলেন, বিষয়টি আমাদের কাছে এসেছে। যথাযথ তদন্তের মাধ্যমে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। 

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে