লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

তিনি ছাত্ররাজনীতির মুগ্ধতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-11-2023 02:47:44 pm

সাদ্দাম হোসেন সকল ক্ষেত্রেই উপযোগী, সময়োপযোগী আর স্মার্ট। © ফাইল ছবি


◾সামসুল আরেফিন সেজান : ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ডাকসুর সহ সাধারণ সম্পাদক তথা এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। নিয়ম অনুযায়ী , কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত মোট পঁচিশ জনের সংখ্যাগরিষ্ঠ মতামতের মাধ্যমে পাঁচ জন সিনেট অধিবেশনের শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিনিধিত্ব করে থাকেন। সেই সময় কেন্দ্রীয় ছাত্রসংসদের মোট পঁচিশ জনের মাঝে ছাত্রলীগের প্যানেল হতে নির্বাচিত তেইশ জন শিক্ষার্থী প্রতিনিধির প্রচন্ড সদিচ্ছা আর অপরিসীম রাজনৈতিক সদিচ্ছাতেই কেবল তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুরের সিনেট প্রতিনিধি হওয়া সম্ভব ছিল। কিন্তু দেখা গেল সিনেট প্রতিনিধি হওয়া নির্বাচিত ছাত্রনেতাদের মাঝে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মত কোন নারী নেতৃত্ব নেই। সেই সময় সিনেট অধিবেশনগুলোতে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার নারী শিক্ষার্থীর প্রতিনিধি কণ্ঠস্বর থাকে এমনটা নিশ্চিত করতে সাদ্দাম হোসেন ডাকসু হতে নিজের সমর্থিত অংশগ্রহণের পরিবর্তে একজন নারী নেতৃত্বকে সুযোগ করে দিলেন সিনেট অধিবেশনগুলোর জন্য । শিক্ষার্থী সমাজ তথা নারী শিক্ষার্থীদের প্রতি প্রচন্ড দায়বদ্ধতায় এমন উদার সিদ্ধান্তে সেদিন "জেন্ডার রুলস ব্রেকিংয়ের" প্রশংসায় পঞ্চমূখ হয়েছিলেন এই ছাত্রনেতা।


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে মধুর ক্যান্টিনের রোজনামচার দিনগুলোতে শুধু ছাত্ররাজনীতি কিংবা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা এমন শিক্ষার্থী নয়, রাজনীতির বাহিরেও বিভিন্ন বিভাগ, বর্ষের শিক্ষার্থীরা প্রতিনিয়ত তার কাছে ছুটে এসেছে নানা অভাব অভিযোগ আর সমস্যার কথা তুলে ধরতে। গৎবাঁধা ট্রেডেশনাল ছাত্ররাজনীতির পরিবর্তে সময়োপযোগী নতুনত্বের সংযোজনে ছাত্ররাজনীতিতে তিনি পাওয়ার পলিটিক্সের পরিবর্তে পলিসি পলিটিক্সের প্রবক্তা হয়েছেন। সেই দিনগুলোতে মধুর ক্যান্টিন কেবল গদবাধা রাজনীতি নয় বরং একজন সাদ্দাম হোসেনের কাছে সাধারণ শিক্ষার্থীদের সকল সমস্যার "ফিক্সিং পয়েন্ট" এ পরিনত হয়েছিল । সিনেট অধিবেশনে দাড়িয়ে তিনি সর্বপ্রথম শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা , নারী শিক্ষার্থীদের পরিবহনের বিশেষ বাস সুবিধা, বিশ্ববিদ্যালয় উন্নয়ন ফি হ্রাস করা সহ সময়োপযোগী অনেক সংযোজন এবং পরিববর্তন সাধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইভিনিং কোর্স প্রসঙ্গে তিনি দ্যার্থহীন ভাবে বলেছিলেন , বিশ্ববিদ্যালয় কোন টাকা উৎপাদনের কারখানা নয়। ছাত্ররাজনীতির কর্মযজ্ঞে তিনি বারং বারই বলেছেন ছাত্ররাজনীতি হবে জব ফেস্ট , ক্যারিয়ার ফেস্ট, বুক ফেয়ার কিংবা গানের আসরের আয়োজক। 



সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মলেনের মধ্য দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতির দায়িত্ব পান সাদ্দাম হোসন। সাংগঠনিক দায়িত্বপালনে প্রতন্ড দক্ষতা, অনল বর্ষী বক্তৃতা , নির্মল সৌজন্যতা আর সময়োপযোগী নতুনত্বের সংযোজনে ছাত্ররাজনীতির মহলে তিনি পোষ্টারবয়। গৎবাঁধা প্রটোকলের পরিচিতির বাহিরে তিনি পছন্দ করেন জ্ঞান চর্চায় আধুনিক পারদর্শিতা। তিনি একজন ছাত্রনেতা অথচ ছাত্র রাজনীতির পরিক্রমায় অনবদ্য পারদর্শিতার বাহিরেও সাদ্দাম হোসেনকে দেখা যায় Mental Health Awareness নিয়ে কথা বলতে, তাকে কথা বলতে অনুরোধ জানানো হয় সংস্কৃতির ময়দান থেকে, কথা বলেন Career Development Programming এ, কথা বলেন বিতর্কের মঞ্চ কিংবা দেশমাতানো গানের আসরে। এমনকি তাকে দেখা যায় সংবাদ মাধ্যমগুলোতে আমন্ত্রিত হয়ে ক্রীড়াঙ্গন নিয়েও কথা বলেত। এমনটি নয় যে সাদ্দাম হোসেন সকল বিষয়ের জন্যই উত্তম পারদর্শী কিন্তু সাদ্দাম হোসেন সকল ক্ষেত্রেই উপযোগী, সময়োপযোগী আর স্মার্ট। একজন ছাত্রনেতা তো ঠিক এমনই হবে, যেখানে রাজনীতির বাহিরেও যে ছেলে-মেয়েরা শুধু গান করে , কবিতা পরে , খেলাধুলায় পারদর্শী তারাও তাকে পছন্দ করবে। এবং সাদ্দাম হোসেন ঠিক এমনই। এভাবেই ছাত্ররাজনীতিতেই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি।



লেখক: উপ প্রচার সম্পাদক

কেন্দ্রীয় নির্বাহী সংসদ, বাংলাদেশ ছাত্রলীগ


আরও খবর
69e2543fa4958-170426093943.webp
নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে

৪ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে


deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে


69dc4df9a2c6b-130426075921.webp
ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

৯ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে




69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩২ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে