ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মেম্বার নিহত ও চেয়ারম্যানসহ আহত ২



পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মনিন্দ্র চন্দ্র হাওলাদার (৫৫) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 


বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সিংবাড়ী মোড়ে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া (৬৪) ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির (৩৫) গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে ঘাতক ড্রাইভার ও হেলপার দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। 


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের জানা যায়, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া ও মনিন্দ্র মেম্বার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেল্লালের হোটেলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলে বসা নুরুজ্জামানের সাথে কথা বলছিল। এসময় হঠাৎ বরগুনাগামী একটি ট্রাক (যার নম্বর যশোর-ট-১১-৪৫০৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদেরকে ধাক্কা দিয়ে অপর পাশে বটগাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায়। এতে চেয়ারম্যান সেলিম মিয়ার বাম পা-হাত ভেঙ্গে যায় এবং মনিন্দ্র মেম্বার ও নূরুজ্জামানের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২ টার দিকে ইউপি সদস্য মনিন্দ্র হাওলাদারের মৃত্যু হয়। 


এব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর