পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলো বড়লেখা সরকারি কলেজ

বড়লেখা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন প্রথম কর্মদিবসে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় অধ্যক্ষের রুমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হলে অনাড়ম্বরপূর্ণ অথচ প্রাণবন্ত পরিবেশে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠিত হয় নবাগত অধ্যক্ষ বরণ পর্ব।

এর পূর্বে নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে নিজ আসনে অধিষ্ঠিত হয়ে প্রথম কর্মদিবসের সূচনা করেন। এসময় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ মঙ্গল ও সকলের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। এসময় বড়লেখা সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে নেন।

এদিকে বড়লেখা নারী শিক্ষা একাডেমির অফিসকক্ষে অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দীনের আমন্ত্রণে বড়লেখা সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিষ্টি আপ্যায়নের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এছাড়াও বড়লেখা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছায় ভাসছেন মো. নিয়াজ উদ্দীন। সূধী-শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,

বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ফেসবুক পোস্টে তাকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানাচ্ছেন।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে