রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষাবোর্ড নির্ধারিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষায় ৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে অধিকাংশ ছাত্রী গণিতে ও ইংরেজিতে অকৃতকার্য হয়। পরবর্তীতে আবারও নির্বাচনী পরীক্ষা নিয়ে ফরম পূরণের জন্য নির্বাচিত করা হয়।

২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রতি শিক্ষার্থীর নিকট হতে কত টাকা নেওয়া যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর কর্তৃপক্ষ সেটি নির্ধারণ করে দিয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের প্রতি শিক্ষার্থীর জন্য বোর্ড ফি ১৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকাসহ মোট ২১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষা বিভাগের প্রতি শিক্ষার্থীদের নিকট হতে বোর্ড ফি ১৫৩৫ ও কেন্দ্র ফি ৪৮৫ টাকাসহ মোট ২০২০ টাকা হারে নির্ধারণ করে গত ১৭ অক্টোবর ২০২৩ খ্রি. একটি বিজ্ঞপ্তি জারি করে ফরম পূরণের নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে কোনোভাবেই অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না উল্লেখ করা হলেও পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার ফরম পূরণে ৫ হাজার ৩০০ টাকা হারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, ‘এ বিদ্যালয়টিতে লেখাপড়ায় ছাত্রীদের প্রায়ই নানা বিষয়ে ফি দিতে হয়। ক্লাস পার্টি ফি, পিঠা বানানো ফি, টিফিন ফি, বিদায় ফি, কোচিং ফি, গেস্ট শিক্ষক ফি এভাবে সারা বছরই ফি দিতে হয়। এখন আবার ডবল ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এস.এস.সি ফরম পূরণ করতে হচ্ছে। মেয়ে (ছাত্রী) বাড়ি গিয়ে জানিয়েছে এ টাকা না দিলে নাকি ফরম পূরণ করতে দেওয়া হবে না এভাবে কি সন্তানদের লেখাপড়া করানো সম্ভব?’  

নাম প্রকাশে অনিচ্ছুক এ বিদ্যালয়ের একাধিক ছাত্রী বলেন, ‘ফরম পূরণে প্রতিজনের কাছে ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এস.এস.সি ফরম পূরণ করতে বলেছে স্যারেরা। কেউ কেউ দিয়েছে। আমাদের কাছে এত টাকা নাই জানালে প্রধান শিক্ষক স্যার বলেন ফরম পূরণের সময় কমপক্ষে ৩ হাজার ৩০০ টাকা করে দাও বাকি ২ হাজার টাকা পরের মাসে দিতে হবে।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বসুনিয়া বলেন, ‘এস.এস.সি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় অধিকাংশ ছাত্রী অকৃতকার্য হয়। আমরা আবারও পরীক্ষা নিয়েছি এতেও অনেকে পাস করেনি। এ কারণে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থী ছাত্রীদের ভালোর জন্যই বিশেষ পাঠদানের ব্যবস্থা নিয়েছি। এজন্য ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এখনও অনেক ছাত্রীই টাকা দেয়নি।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে ওই বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক আমাকে জানিয়েছে। আমি প্রধান শিক্ষককে বিধি বহির্ভূতভাবে কোনো টাকা নিতে নিষেধ করেছি। বিষয়টি দেখছি।

আরও খবর