পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বড়লেখা সরকারি কলেজের নতুন অধ্যক্ষর আনুষ্ঠানিকভাবে যোগদান

মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করলেন মো. নিয়াজ উদ্দীন। বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জায়েদ আহমদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন।

জানা গেছে, রবিবার বেলা ১২ টায় বিদায়ী অধ্যক্ষ মো. জায়েদ আহমদ নতুন অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। পরে তারা নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনের নিকট হতে সরকারিভাবে যোগদানপত্র গ্রহন করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে বৈঠক করে প্রতিষ্ঠানটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে কলেজের বিএনসিসি প্লাটুন বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জায়েদ আহমদক এবং নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনকে গার্ডঅফ অনার প্রদান করে।

উল্লেখ্য, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে এডহক নিয়োগ পান সহকারী অধ্যাপক (নন-ক্যাডার) মো. নিয়াজ উদ্দীন। গত বুধবার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ-৪) সহকারী পরিচালক মীর রাহাত মাসুম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে তিনি এই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

মো. নিয়াজ উদ্দীন প্রভাষক হিসেবে কলেজ শিক্ষকতায় যোগদন করেন ১৯৯৩ সালে। পরবর্তীতে ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজে (বর্তমান বড়লেখা সরকারি কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষকতার পাশপাশি তিনি লেখালেখি ও সৃজনশীল কাজের সাথে জড়িত আছেন। ২০০৮ সালে একুশে বইমেলায় তাঁর প্রবন্ধ গ্রন্থ প্রসঙ্গ: ‘সমাজ ও সাহিত্য’ প্রকাশিত হয়। পাশাপাশি তিন একাধিক সাহিত্য ম্যাগাজিন ও গ্রন্থ সম্পাদনায় যুক্ত আছেন।

আরও খবর
6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে