আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

বগুড়ায় র‍্যাবের অভিযানে নাশকতা মামলার ০২ আসামি আটক

বগুড়ায় নাশকতা মামলার দুই আসামিকে আটক করেছে র‍্যাব।
শনিবার দিবাগত রাত ১২ টায় জেলার বিভিন্ন এলাকা থেকে গাবতলি উপজেলার বেড়েরঘোন এলাকার আ.ক.ম গোলাম কবির ওরফে লেভু মাস্টারের ছেলে আলপনা কবির ওরফে বড় বাবু(৩৮) এবং শাজাহানপুর মাঝিড়া বার্নিঘাট এলাকার  হাছেন সরকারের ছেলে মোশাররফ হোসেন (৪০) কে আটক করা হয়।
এর মধ্যে আলপনা কবিরের নামে বগুড়া সদর থানায় এবং মোশাররফ হোসেনের নামে শাজাহানপুর থানায় নাশকতার মামলা ছিলো।
এর আগে, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ১ ও ২ নভেম্বর, ২০২৩ তারিখ অবরোধ পালনকালে ওই আসামীদ্বয় সহ অন্যান্য আসামীরা বগুড়া সদর থানাধীন মাটিডালী ও বনানী বাইপাস রাস্তায় অবস্থান করে পূর্ব পরিকল্পিতভাবে অর্ন্তঘাতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে অবরোধ সমর্থনে মিছিল, পিকেটিংসহ অটোরিক্সা ভাংচুর এবং হাতে লাঠি-সোটা, লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে। তারা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অর্ন্তঘাত মূলক কার্যসম্পাদন সহ সরকারী কাজে বাধা প্রদান করে মর্মে প্রাথমিকভাবে প্রকাশ পায়। এই ঘটনা সংক্রান্তে বগুড়া জেলার সদর থানা ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়। 
রোববার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতার উদ্দ্যেশ্যে ওই দুই আসামি জেলার বিভিন্ন এলাকায় অবস্থানকালে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর


deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে