ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

পুলিশ সদস্যকে হত্যার বিচারের দাবিতে মোরেলগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন

ক্যাপশন : বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রতিবাদ সভা ও মানববন্ধন।

 স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সন্তানেরা। 

রবিবার (৫ অক্টোবর)  বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিজয় স্তম্ভ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোরেলগঞ্জ শাখার আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। বক্তৃতা করেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মো. মাসুম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সহ-সভাপতি রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আব্দুল হালিম হাওলাদার,মামুনুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, ২৮ তারিখের সমাবেশের নামে বিএনপি -জামায়াত সন্ত্রাস নৈরাজ্য করে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে মুক্তিয্দ্ধোা সন্তানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।



Tag
আরও খবর