বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

মির্জাগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 


এ উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 




উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। 


মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির নির্বাহী উপদেষ্টা মাহাবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, শ্রমিক লীগের সভাপতি ফারুক খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক। 

আরও খবর