ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে জাতীয় জম্ন ও মৃত্যু নিবন্ধন দিবসে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ


বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে  শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম ২৮ শিশুকে পুরস্কৃত করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর)সকাল ১০টায় বারইখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ''সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন'' প্রতিপাদ্য বিষয়ের আলোকে অনুষ্ঠানে বক্তৃতা করেন বারইখালী ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। 

এছাড়া সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।  

ইউনিয়নে সঠিক সময় জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন করায় ২৮ শিশুর অভিভাবকদের হাতে তাদের নিবন্ধনকৃত কার্ড ও উপহার হিসেবে তোয়ালে বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রথম মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা চালু করেন। যা ইতিপূর্বে কোন সরকারের আমলেই চালু ছিল না।

Tag
আরও খবর