রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

সীমান্তে অপরাধ দমনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোচবিহার জলপাইগুড়ির রাণীনগর ৬ ও ৪০ বিএসএফ ব্যাটালিয়ন ও বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে বৈঠক/সভা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশের অভ্যন্তরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি বিজিবি কোম্পানি ক্যাম্পে চার ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এসব এলাকার ব্যাপারে সভায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী উদ্ভুত সমস্যার দ্রæত সমাধানে কোম্পানি এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা ও বৈঠক আয়োজনে উভয় বাহিনী ঐক্যমত পোষণ করেন। এছাড়াও সভায় উভয় দেশের ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানো, গরু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, যে কোনো ধরণের হত্যা বন্ধ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় দেশের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।  

বিজিবি জানায়, সীমান্তের ৮১২ নম্বর প্রধান পিলার হতে প্রায় চার শ গজ অভ্যন্তরে পানবাড়ি বিজিবি কোম্পানি ক্যাম্পে ব্যাটালিয়ন পর্যায়ে এ সভা হয়। এদিন বুধবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী সভায় ভারতের পক্ষে নের্তৃত্ব দেন ৬ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী খানিন্দ্র চৌধুরী ও ৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী ভিজেন্দ্র কুমার কাসানা। বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান।  

এ সময় বিএসএফের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন ২৯ সদস্য ও বিজিবির রংপুর হেডকোয়ার্টার রিজিয়নের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ও ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমনসহ ১৯ সদস্য সভায় অংশ নেন।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে