নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে জাতীয় যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও যু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। 'স্মার্ট যুবক সমৃদ্ধ দেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তগণ যুবকদের উন্নয়নে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড তুলে ধরে যুবকদের সাবলম্বী হতে উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সংগঠক হিসাবে মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, উদারতা যুব ফাউন্ডশনের নিলিমা মন্ডল, মধ্যম চাপড়া বন্ধন যুব সংঘ, আনুলিয়ার শেখ রাসেল যুব সংঘকে এবং সফল আত্মকর্মী তানিয়া সুলতানা, ফারুক হোসেন, আবুল কাশেম, হাফিজুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গৌতম ঢালীকে ২ লক্ষ টাকার ও ওবায়দুল ইসলামকে ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জনকে সনদ ও ভাতার টাকা এবং ৫০ জন প্রশিক্ষিত যুবকে গাছের চারা বিতরণ করা হয়।
Tag
আরও খবর