শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

লাখাইয়ে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার।

হবিগঞ্জের লাখাইয়ে ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

লাখাই থানা সুত্রে জানা যায়, লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ শওকত আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ৫ অক্টোবর বুধবার বিকাল ৫টায়  অভিযান চালিয়ে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম (আয়নারটুক) আসামীর বাড়ী থেকে গ্রেপ্তার করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে নিয়ে আসে এবং পরে লাখাই থানায় সোফর্দ করে।

 

গ্রেপ্তার কৃত আসামী স্বজনগ্রাম(আয়নারটুক) এর মৃত সিকান্দর মিয়ার ছেলে হযরত আলী। লাখাই থানা সুত্রে জানা যায় আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ১৯৯৮ সালে বিবাদী যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

আসামী দীর্ঘ ২৪ বছর পলাতক ছিল। অপর দিকে ৫ অক্টোবর বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের শামছুল হকের ছেলে আলমগীর ও পশ্চিম বুল্লার মোঃ ইলিয়াস মিয়ার ছেলে সাকির ইসলাম প্রকাশ শাহিনুর কে এস আই মোশারফ হোসেন ও এস আই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

আসামীদের কে  ৬ অক্টোবর বৃহস্পতিবার হবিগঞ্জ বিজ্ঞ বিচারিক আদালত ও সংশ্লিষ্ট আদালতে  সোফর্দ করা হয়েছে।  আসামী গ্রেপ্তারের বিষয় লাখাই থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর