কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ৮০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়েই অচল বিজ্ঞানাগার উপজেলায় বিজ্ঞান ক্লাব গঠনের উদ্যোগ ইউএনও'র

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ৬৪টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ৮০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি অচল । মাদ্রাসা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী জানেন না বিজ্ঞানাগার কি? আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যাবহার হচ্ছে না। কোনো কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের কক্ষে আলমারিতে নতুন কিছু যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে। অনেকে জানেন না  তাদের প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার আছে কি না। ফলে ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে  শিক্ষার্থীরা।

বাড়ছে বিজ্ঞানের প্রতি ভীতি। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। অথচ বেশির ভাগ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক ফির সঙ্গে বিজ্ঞানাগার ফি নেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক  শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জে  ৬৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের  অধিকাংশের বেশি প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি দেয়া হয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে না। নিম্ন মাধ্যমিকেও নেই  বিজ্ঞানাগার।

উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় খবর নিয়ে জানা  গেছে, বিদ্যালয়ের জরাজীর্ণ কক্ষের ভাঙাচোরা  আলমারিতে ব্যবহারিক ক্লাসের জন্য রাখা হয়েছে কয়েকটি যন্ত্রপাতি। সেসব কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় আলমারি ও বইয়ের ধুলার স্তুপ।

মাকড়সার জাল ছেয়ে আছে এদিক-ওদিক। 


মোরেলগঞ্জে সবচেয়ে ভালো ফলাফল অর্জনকারী  শিক্ষাপ্রতিষ্ঠান অম্বিকাচরণ লাহা  মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানাগারও চলছে  খুঁড়িয়ে খুঁড়িয়ে। 


মোরেলগঞ্জ শহরের  এক শিক্ষার্থীর অভিভাবক বলেন,

আমার মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছে। ফলাফল খুব একটা ভালো করেনি। সে যে প্রতিষ্ঠানে পড়েছে, সেখানে এক দিনও ব্যবহারিক ক্লাস হয়নি।

এতে তার মধ্যে বিজ্ঞান বিভাগের প্রতি একরকম ভীতি তৈরি হয়েছে। এখন সে আর বিজ্ঞান বিভাগে পড়তে চাইছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক মাধ্যমিক স্কুল ও কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষকেরা বলেন, প্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের জন্য আলাদা একটি ফান্ড আছে, যার নামমাত্র একটি অংশ বিজ্ঞানাগারের কাজে লাগানো হয়। বাকি অর্থ খরচ করা হয় অন্য খাতে, যে কারণে বিজ্ঞানাগার সমস্যার সমাধান হয় না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান  বলেন, বিদ্যালয়গুলোতে বিজ্ঞানাগার ও বিজ্ঞানচর্চার যন্ত্রপাতি অচল কেন সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তবে উদ্ভাবনী ও সৃজনশীল বিজ্ঞান শিক্ষার লক্ষ্যে উপজেলা প্রাশাসনের উদ্যোগে  উপজেলায় একটি  বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা চলছে ।

জেলা প্রশাসক স্যারের অনুমতি নিয়ে আমরা এটা বাস্তবায়ন করবো, যত দিন বিদ্যালয়গুলোতে  বিজ্ঞানাগার চালু হবে না, তত দিন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে এসে শিখতে পারবে।

Tag
আরও খবর