কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন........

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন........


নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ আওয়াজ তুলে জামালপুরে চলমান ডেঙ্গু রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ইউনিসেফ-এর সহায়তায় এবং স্থানীয় সরকার বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক উজ্জল হালদার।এতে আরো বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, জামালপুর সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি জাকির হোসেন, সাংবাদিক তানভীর হীরা প্রমুখ।অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ শতাধীক প্রতিনিধি অংশ নেন।বক্তারা বলেন, শুধু পৌরসভার উপর নির্ভরতা না করে প্রতিটি ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে কাজ না করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন হবে। তবে শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণের ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেক প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্ব বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ, ইমাম সাহেবদের নিয়মিত বয়ান প্রদান, এসেমব্লির সময় শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের করণীয় বিষয়ে বক্তব্য দান, এনজিওদের মাঠ পর্যায়ে উদ্বুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের লেখনি, জনপ্রতিনিধিদের গ্রাম্য পুলিশ ও প্রতিটি সদস্যের এলাকায় প্রচারাভিযান চালানো, তথ্য অফিসের মাধ্যমে এলাকায় এলাকায় ভিডিও প্রদর্শন, এলাকার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ আলোচকরা বিভিন্ন উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।আলোচনা সভা শেষ জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে পরিস্কার, পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। এ অভিযান পৌরসভার ১২ টি ওয়ার্ডেই পরিচালিত হবে

আরও খবর