নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিমের নেতৃত্বে শান্তি সমাবেশ

বিএনপি জামাতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জনতা ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি এমপি মনোনয়ন প্রত্যাশী এবিএম মোস্তাকিম বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামাত মানুষ হত্যা করে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা ২০১৩-১৪ সালের মতো আবারও দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে মানুষের জানমালের ক্ষতি সাধন করে চলেছে। কিন্তু আমি স্পষ্ট ভাবে বলতে চাই সাতক্ষীরা ৩ আসনে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ ও স্বাধীনতা স্বপক্ষের সকল জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে কঠোর হাতে প্রতিহত করা হবে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চিন্তে থাকেন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচন যদি কোন দল মানুষ পুড়িয়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে বানচাল করতে চায় তাহলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জি: আবম মোসাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো: সামসুল আলম, আওয়ামী লীগ নেতা বুদ্ধদেব সরকার, সাজ্জাদুল হক টিটুল, সোহরাব হোসেন, রজব আলী সরদার, ইদ্রিস আলী, আনিসুর রহমান বাবলা, পরেশ অধিকারী, তবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, যুবলীগ নেতা এজদান হোসেন, আলমগীর হোসেন আঙ্গুর, ফরহাদ আহমেদ নয়ন, আজমির হোসেন, গোপাল চন্দ্র, সৌরভ রায়হান সাদ, ছাত্রলীগ নেতা রাজ, আল আমিন, তারিক প্রমুখ।
Tag
আরও খবর