ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা বাকের আহমদ ছিদ্দিকীর দাপন সম্পন্ন


মুক্তিযুদ্ধের সন্মুখ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমেরিকার ইলিনয়স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, বাকের আহমদ ছিদ্দিকী আমেরিকার শিকাগোতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২৪শে অক্টোবর  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। ২৫শে অক্টোবর, বুধবার বাদ যোহর নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হয়।


ফেনীর দাগুনভুইয়ার কৃতি  সন্তান ড, বাকের আহমদ ছিদ্দিকী ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ভারতের ত্রিপুরার হরিণা মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে তানদুয়া দেরাদুন মিলিটারি একাডেমি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে পার্বত্য চট্টগ্রামের ফ্রন্টে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন বিএলএফ বা মুজিব বাহিনীর সদস্য হিসেবে। চট্টগ্রামের মরহুম এ,বি,এম মহিউদ্দীন চৌধুরী ছিলেন ঐ বাহীনির কমান্ডার। বিজয়ের মাসে পার্বত্য চট্টগ্রাম মুক্ত করে বীরের বেশে ফিরে আসেন।


উনার স্কুল জীবন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলে, ছাত্র জীবন থেকে উনি খুবই মেধাবী ছিলেন, স্বাধীনতার পর চট্টগ্রামে স্কুল ও কলেজ জীবন শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইকোনোমিকস এ অনার্স পাশ করে কিছুদিন সেখানে শিক্ষাগতা করে  উচ্চ শিক্ষার জন্য কানাডা যান এবং ১৯৮৭ সাল থেকে অবসরের পূর্ব পর্যন্ত উনি আমেরিকার ইলিনয়স ইউনিভার্সিটির ইকোনোমিকস ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন। 

এই দেশপ্রেমিক আজ পর্যন্ত সরকারের মুক্তিযুদ্ধের কোটা বা ভাতার কোন সুযোগ সুবিধা নেননি। 

উনার দু' ছেলে, দু' মেয়ে। তারা সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করে বিয়ে করে বর্তমানে আমেরিকাতেই কর্মরত।


তিনি ৬০ দশকের ছাত্রনেতা, ডাকসুর ভিপি,  ছাত্রলীগের সভাপতি ড. ফেরদৌস আহমদ কোরেশীর ছোট ভাই ও সাবেক অর্থ মন্ত্রীর সাইদ উজ্জামান এর ছোট  ভগ্নীপতি। পিতা মওলানা ছিদ্দিকুর রহমানের ৭তম সন্তান।

Tag
আরও খবর