আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

ডেমরায় ছয়তলা ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্র নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2023 04:53:44 pm

নিহত শিক্ষার্থী নাজমুল হাসান । © ফাইল ছবি


রাজধানীর ডেমরা থানার সারুলিয়ায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার তাখসীসী শাখার ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। 


নাজমুল দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।


নিহত নাজমুল হাসান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় দোলখাড় গ্রামের মো. মঈনউদ্দিনের ছেলে। সারুলিয়ার ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করত সে। 


মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ বলেন, নাজমুল মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচে লাফিয়ে পড়ছে।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আরও খবর