প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

হাটহাজারীতে পূজামণ্ডপে কোরআন নিয়ে প্রবেশ: গ্রেফতার ১

হাটহাজারীর মীর্জাপুর ইউনিয়নের সোমপাড়া রক্ষা কালী মন্দির পূজামণ্ডপ এলাকায় ব্যাগে ধর্মীয় বই নিয়ে বসে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাটহাজারী মডেল থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার করার পর আদালতে পাঠানো হলে রোববার (২২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলম (৩০) নামের ওই ব্যক্তি নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকার মো. বাদলের ছেলে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ নাথ বলেন, শনিবার (২১ অক্টোবর) সাদা পোশাক পরা ওই ব্যক্তি মন্দিরের পাশে বসে ছিলেন।

তিনি দীর্ঘক্ষণ ব্যাগ নিয়ে বসে থাকায় মন্দিরের লোকজনের সন্দেহ হয়। হাটহাজারী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। পরে মানসিক প্রতিবন্ধী দাবী করে শাহ আলমকে ছেড়ে দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে রাতে নাজিরহাট এলাকা থেকে তাকে আবারও আটক করে পুলিশ।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শাহ আলমের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পবিত্র কোরআন শরিফ, ধর্মীয় বই ও আরও কিছু জিনিসপত্র পাওয়া গেছে। পরিবার দাবি করছে, সে মানসিক প্রতিবন্ধী। শাহ আলম মন্দিরে কেন গিয়েছিল, অন্য কোনও উদ্দেশ্য ছিল কি-না, তা তদন্ত করা হচ্ছে।

Tag
আরও খবর